ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় শিক্ষার্থীবাহী বাস ও গাড়ির সংঘর্ষে ১৫ জন নিহত: প্রধানমন্ত্রীর সমবেদনা, তদন্তে নির্দেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৫ জন। পূর্ব-পশ্চিম মহাসড়কের গেরিকের বানুনে, মধ্যরাতে পেরোদুয়া আলজা গাড়ি ও সুলতান ইদ্রিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের (UPSI) শিক্ষার্থীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে এই দুর্ঘটনার খবর প্রথমে গেরিক হাসপাতাল থেকে জরুরি বার্তার মাধ্যমে পৌঁছায় হুলু পেরাক সিভিল ডিফেন্স ফোর্সের (APM) অপারেশন কন্ট্রোল সেন্টারে। দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়, যেখানে দেখা যায়, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।

APM-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলেই ১৩ জন মারা যান, পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনাকবলিত বাসটি মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের জেরতিহ থেকে পেরাকের তানজুং মালিম এর দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও তদন্ত চলছে। এদিকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের এই দুর্ঘটনায় জড়িত থাকার খবর পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন:

“এ ধরনের ঘটনা হৃদয়বিদারক, যা সকলের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করা উচিত। সর্বদা সতর্ক থাকুন এবং গন্তব্যে যেতে তাড়াহুড়ো করবেন না। আপনাদের জীবন অনেক মূল্যবান।”

তিনি আরও জানান, উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে নির্দেশনা দেওয়া হয়েছে।

উচ্চশিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া:
মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি জাম্ব্রি আবদ কাদির একটি পৃথক পোস্টে জানান, তার মন্ত্রণালয় দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মালয়েশিয়ায় শিক্ষার্থীবাহী বাস ও গাড়ির সংঘর্ষে ১৫ জন নিহত: প্রধানমন্ত্রীর সমবেদনা, তদন্তে নির্দেশ

আপডেট সময় ১১:৫৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫