ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোজতবা খামেনির প্রতি সশস্ত্র বাহিনী ও আইআরজিসির ‘আজীবন আনুগত্য’ ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আইআরজিসি মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সামরিক বাহিনী মোতজবা খামেনিকে নিয়ে একটি বিবৃতিও দিয়েছে। তারা বিবৃতিতে বলেছে, মোজতবা খামেনি একজন  ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবানধর্মপ্রাণ ও বিচক্ষণব্যক্তি। খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে।

আইআরজিসি বিবৃতিতে বলেছে, ‘তারা নতুন সুপ্রিম লিডারের সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।বিবৃতিতে সংস্থাটি বলেছে, বিশেষজ্ঞ পরিষদের খামেনির এই নির্বাচন সবার কাছে প্রমাণ করেছে যে, ইসলামি ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামি ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। একই সঙ্গে আইআরজিসি খামেনির প্রতি তাদেরআন্তরিক ও আজীবন আনুগত্যঘোষণা করেছে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলমার্কিন আগ্রাসনের বিরুদ্ধে মোজতবা খামেনি কঠোর সামরিক অবস্থানের ইঙ্গিত দিলেন। তার দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। বিবিসির লাইভ আপডেটে জানানো হয়, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে ইরান সোমবার (৯ মার্চ) প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এ ছাড়া আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।বিশ্লেষকদের মতে, নতুন নেতার এই পদক্ষেপ তেহরানের পূর্ববর্তী পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলে কিছুটা হলেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে ইরানের সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নতুন নিয়োগের বিষয়ে অনেকটাই নীরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। 

জনপ্রিয় সংবাদ

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১৩, আহত প্রায় ২০০০ জন

মোজতবা খামেনির প্রতি সশস্ত্র বাহিনী ও আইআরজিসির ‘আজীবন আনুগত্য’ ঘোষণা

আপডেট সময় ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬