ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১৩, আহত প্রায় ২০০০ জন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৬১ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে গত সপ্তাহ থেকে চলমান সংঘাতে ইসরায়েলে চালানো ইরানি হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত ও ১ হাজার ৯২৯ জন আহত হয়েছেন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব হতাহতের তথ্য জানিয়েছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আরও ১৫৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বর্তমানে ১১২ জনের মতো হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

মন্ত্রণালয়টি ইসরায়েলিদেরসতর্কতারসঙ্গে বোম্ব শেল্টারগুলোতে যাওয়ার আহ্বান জানিয়েছে। দৌড়ে ও তাড়াহুড়া করে এসব আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় অনেকেই আহত হচ্ছেন বলে উল্লেখ করেছে তারা।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। তারা বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সূত্রআনাদলু

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১৩, আহত প্রায় ২০০০ জন

আপডেট সময় ১২:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬