ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৫৯ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়। সভাপতি পদ শূন্য রেখেই শুরু হবে অধিবেশন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদ সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিগত আন্দোলনসংগ্রামে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হবে। পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন জাতীয় সংসদে। এই ভাষণের মধ্য দিয়ে সমাপ্ত হবে অধিবেশন। আজকের অধিবেশনের পর আগামী ১৫ মার্চ আবার সংসদ বসবে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রথা রয়েছে সংসদে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি। সেই প্রস্তাব আপাতত নাকচ করে দেওয়ার কথা জানিয়েছে জামায়াত। দলটি বলছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আপডেট সময় ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬