ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সংসদে ৪০ মিনিটের ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৪৪ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুর ২টায় সংসদে ভাষণ দেবেন। তার ভাষণ প্রায় ৪০ মিনিট স্থায়ী হতে পারে।

এদিকে সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই নিয়ম মেনেই ত্রয়োদশ সংসদের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ প্রথম অধিবেশন বসেছে।

নির্বাচনে দুইতৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ২০৯ আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় নির্বাচনী ঐক্য ছিল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এ নির্বাচনে বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং এনসিপি পেয়েছে ছয়টি আসন।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ মোট নয়টি দলের প্রতিনিধিত্ব রয়েছে সংসদে। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন সাতজন।

জনপ্রিয় সংবাদ

সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক

আজ সংসদে ৪০ মিনিটের ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬