ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের পথেই চলবে: ফিলিস্তিনিগোষ্ঠী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা বলেছে, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের মতোই প্রতিরোধ ও ফিলিস্তিনের প্রতি সমর্থনের নীতি চালিয়ে যাবে। হামাসের সামরিক শাখা আলকাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন। আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে দেওয়া ওই বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি নতুন নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বে ইরান একই নীতি অনুসরণ করবে। আবু ওবেইদা জানান, চলমান হামলার মধ্যেও ইরানে কুদস দিবস উপলক্ষে লাখো মানুষ রাস্তায় নেমে সমাবেশ করেছে। এতে দেশটির শীর্ষ নেতারাও অংশ নেন।

তিনি বলেন, এই সমাবেশ প্রমাণ করে যে ফিলিস্তিনের প্রতি সমর্থনের অবস্থান থেকে ইরান সরে যাবে না। এদিকে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলারও প্রশংসা করেন।

আবু ওবেইদা বলেন, কুদস দিবস মুসলিম বিশ্বের মানুষকে একত্রিত হওয়ার এবং ফিলিস্তিন ইস্যুকে সামনে আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের পথেই চলবে: ফিলিস্তিনিগোষ্ঠী

আপডেট সময় ১১:০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬