ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালি পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই সেখানে আটকে পড়েছে জাহাজটি।  গত বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে দেশে ফেরার চেষ্টা করলেও হামলার আশঙ্কায় আগের অবস্থানে ফিরে গেছে জাহাজটি।  এ ঘটনার পর এমভি বাংলার জয়যাত্রা যাতে নিরাপদে প্রণালিটি পার করতে পারে সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক আছেন। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইট অনুযায়ী, এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে। বিএসসির সূত্রের বরাতে একটি জাতীয় দৈনিক জানিয়েছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।

এরপরই ইরানে হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ে।  হামলার মধ্যেই কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল জাহাজটির। তবে নিরাপত্তা ঝুঁকির কথা ভেবে দ্রুত জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিএসসি।  এরপর, ১২ মার্চ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায় জাহাজটি।

তবে এমন সময় প্রণালিতে নিষেধাজ্ঞা ও জাহাজে মিসাইল হামলার খবর পেয়ে আগের অবস্থানে ফিরে যায়বাংলার জয়যাত্রা  উল্লেখ্য, এর আগে রাশিয়াইউক্রেন যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সে সময় নিহত হন জাহাজে থাকা প্রকৌশলী হাদিসুর রহমান। 

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালি পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

আপডেট সময় ০১:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬