ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের ইতিহাস সবাই জানে, সেই ইতিহাস ফিরে আসলে পাকিস্তানের জন্য ভালো হবে না: আফগান খেলোয়াড়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

এবার আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুনর্বাসনকেন্দ্রে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন আফগান স্পিনার আল্লাহ গজনাফর। এই হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলাটি একটি মাদকাসক্তি পুনর্বাসন হাসপাতালের ওপর চালানো হয়, যেখানে প্রায় ২ হাজার রোগীর চিকিৎসার ব্যবস্থা ছিল।

আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, হামলায় হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গজনাফর বলেন, ‘ওই জায়গার মানুষদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থও নেই। আর এখন সেই জায়গাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। নিরীহ মানুষদের হত্যা করা হয়েছেএটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, ‘তারা কী প্রমাণ করতে চাইছে বুঝতে পারছি না। সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। আফগানিস্তান মেনে নেবে না।আফগানিস্তানের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্কবার্তাও দেন এই তরুণ ক্রিকেটার। তার ভাষায়, ‘সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। যদি সেই ইতিহাস আবার ফিরে আসে, তাহলে তা পাকিস্তানের জন্য ভালো হবে না।

২০২৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে যাওয়া গজনাফর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন এই সংকট নিরসনে এগিয়ে আসার জন্য। তিনি ভারতকে আফগানিস্তানেরঘনিষ্ঠ বন্ধুউল্লেখ করে বলেন, ‘আমরা ভারতের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাই, যেন এমন ঘটনা আর না ঘটে। শুধু ভারত নয়, বিশ্বের সব দেশের কাছেই আমাদের আহ্বানএ ধরনের সংঘাত কারো জন্যই ভালো নয়।

জনপ্রিয় সংবাদ

সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক

আফগানিস্তানের ইতিহাস সবাই জানে, সেই ইতিহাস ফিরে আসলে পাকিস্তানের জন্য ভালো হবে না: আফগান খেলোয়াড়

আপডেট সময় ০১:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬