ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৭৯ বার পড়া হয়েছে

এবার জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং প্রধানমন্ত্রীও এতে অংশ নেয়ার সম্মতি দিয়েছেন। ফলে একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ আদায় করতে দেখা যাবে। তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন।

এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৮টায় তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে সম্মতি দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এর আগে, গত সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬