ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

গত জানুয়ারির বিক্ষোভে পুলিশ হত্যা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যোগসাজশের দায়ে দোষী সাব্যস্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘জানুয়ারির বিক্ষোভে হত্যা এবং জায়নবাদী শাসন ও যুক্তরাষ্ট্রের পক্ষে অভিযান চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা দুজন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকারবিষয়ক সংবাদ সংস্থা এইচআরএএনএ জানায়, তারা ৬ হাজার ৮৭২টি মৃত্যুর ঘটনা যাচাই করেছে এবং আরো ১১ হাজারের বেশি ঘটনা তদন্ত করছে। সূত্র: আল জাজিরা

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

আপডেট সময় ০১:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬