ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে পেছনে বসিয়ে ট্যাংক চালাচ্ছেন কিম জং উনের কন্যা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

ebar উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএএর প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম জং উনের কিশোরী কন্যা তার বাবাকে পেছনে বসিয়ে একটি সেনাবাহিনীর ট্যাংক চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকরা ধারণা করছেন, তিনি হয়তো তার বাবার উত্তরসূরি হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। আজ শুক্রবার ছবিটি প্রকাশ করা হয়। কিমের কন্যা জু এ নামে পরিচিত।

তার বয়স আনুমানিক ১৩ বছর বলে মনে করা হয়। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তার নাম বা বয়স সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সাম্প্রতি তার বাবার সঙ্গে তাকে বারবার জনসমক্ষে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, জু বেশ মোনোযোগ দিয়ে ট্যাংক চালাচ্ছেন এবং হাসিমুখে তার বাবা ট্যাংকের বুরুজে হেলান দিয়ে বসে আছেন।

এ ছাড়া তিনজন সামরিক কর্মকর্তা ট্যাংকের বাইরের অংশে বসে আছেন। চলতি মাসের শুরুতে জুকে একটি ফায়ারিং রেঞ্জে রাইফেল চালাতে দেখা যায়। অন্য একটি ঘটনায় তাকে হ্যান্ডগান দিয়ে গুলি চালাতেও দেখা যায়। কেসিএনএএর প্রতিবেদন অনুসারে, কিম বৃহস্পতিবার এক নতুন ধরনের ট্যাংকের মহড়া তদারকি করেছেন।

এটি ড্রোন এবং ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা প্রদর্শন করেছে। সাম্প্রতি কিম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রসহ একটি কৌশলগত অস্ত্রাগার গড়ে তোলার পাশাপাশি কৌশলগত ক্ষেপণাস্ত্রসহ দেশের প্রচলিত অস্ত্রের আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র : আরব নিউজ।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

বাবাকে পেছনে বসিয়ে ট্যাংক চালাচ্ছেন কিম জং উনের কন্যা

আপডেট সময় ১২:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬