ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৬০৯ বার পড়া হয়েছে

এবার গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে এর কঠিন জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। ইতোমধ্যে অবৈধ ইহুদি ভূখণ্ডটির অনেক শহরের বহু স্থাপনা ও সরকারি দফতর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে আগুন লাগিয়ে দিয়েছে আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেশ। 

এতে বাজিমাত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড়। হরমুজ প্রণালি এতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা দিয়ে বিশ্বের একপঞ্চমাংশ তেল ও একতৃতীয়াংশ প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এটি বন্ধ করে যুদ্ধের নাটাইয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তেহরান। এই পানিপথ ব্যবহারে টোল নিচ্ছে আইআরজিসি।

ইতোমধ্যে শুধু একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকেই ২০ লাখ ডলার ফি আদায় করেছে বিপ্লবী গার্ড বাহিনী। এর মাধ্যমে আনুষ্ঠানিক টোল আদায়ও শুরু করল দেশটি। তবে চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি বন্ধুপ্রতীম দেশ বিনাবাধায় যাতায়াত সুবিধা পাচ্ছে বলে জানিয়েছে ইরান।

পাশাপাশি হরজুম প্রণালি ব্যবহারে টোল আদায়ের জন্য নতুন করে ভেটিং বা যাচাইকরণ পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছে আইআরজিসি। এতে সব জাহাজকে ওই পথ পাড়ি দেওয়ার আগে নিবন্ধন করতে হবে। সূত্র: আলজাজিরা।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান

আপডেট সময় ০২:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬