ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ব্যারিস্টার রুমিন ফারহানার যোগদানের বিষয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে সেই গুঞ্জনকে স্রেফগুজবহিসেবেই গণ্য করছেন এই নেত্রী।

রুমিন ফারহানা তার পোস্টে একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেছেন, যার মর্মার্থ হলো— ‘গুজব রটায়  নিন্দুকরা, ছড়ায় বোকারা আর বিশ্বাস করে গাধারা।সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও, বর্তমান প্রেক্ষাপটে তার এই পোস্টটি এনসিপিতে যোগদানের গুঞ্জনের কড়া জবাব হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে যে, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়ায় রুমিন ফারহানাসহ বেশ কয়েকজন পরিচিত মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের খবরও গণমাধ্যমে উঠে আসে। তবে রুমিন ফারহানার সাম্প্রতিক এই অবস্থান থেকে স্পষ্ট যে, এখনই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এবং ছড়িয়ে পড়া খবরগুলোকে তিনি গুরুত্বহীন বলে মনে করছেন।

উল্লেখ্য, এনসিপির পক্ষ থেকেও রুমিন ফারহানার যোগদানের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছিলেন, অনেক নেতার সঙ্গেই তাদের আলোচনা চলছে, তবে রুমিন ফারহানার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র‍্যাব, শিগগিরই অভিযান শুরু

গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা: রুমিন ফারহানা

আপডেট সময় ০৩:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬