ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৬৪৫ বার পড়া হয়েছে

বর্তমান সংসদকেজুলাই প্রোডাক্টউল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেনজুলাই আছে বলেই আমরা আছি, সরকার ও বিরোধী দলও আছে। এই চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারবে না। প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। দেশে আন্দোলন শুরু হয়েছে এবং একে ধাপে ধাপে সফলতার দিকে এগিয়ে নিতে হবে। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনেগণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশশীর্ষক এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে তিনি বলেন, একসময় গণভোট হারাম, আবার অন্য সময় অর্ধেক হালালএই দ্বিচারিতা আমরা সংসদে তুলে ধরেছি। আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা থামিনি। জনগণ আমাদের তাদের অধিকারের পক্ষে কথা বলার জন্যই সংসদে পাঠিয়েছে।

তিনি জানান, সংসদে যাওয়ার আগে থেকেই তারা ঘোষণা দিয়েছেন যে, অপ্রয়োজনীয় সুযোগসুবিধা নেবেন না। কেবল প্রয়োজনীয় সুবিধাই গ্রহণ করা হবে এবং কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়াবেন না। গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি কেবল ছাত্র বা রাজনীতিবিদদের আন্দোলন নয়। শহীদদের বড় একটি অংশ শ্রমজীবী মানুষ, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং পরিবর্তনের আশায় আন্দোলনে অংশ নিয়েছেন।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন সবার। আমরা কোনো পারিবারিক রাজতন্ত্র বা ফ্যাসিবাদ মেনে নেব না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে পাশে থাকতে হবে। রাজনীতির সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংসদে অপ্রয়োজনীয় প্রশংসা নয়, বরং জনগণের সমস্যা নিয়ে আলোচনা হওয়া উচিত এবং সেখানেই সমাধান খুঁজতে হবে। সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সংসদে এখনো ফ্যাসিবাদের ছায়া রয়েছে। তুচ্ছতাচ্ছিল্যের রাজনীতি পরিহার করে সংযত ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

আপডেট সময় ০৩:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬