ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

এবার পোল্যান্ডের পার্লামেন্টে স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে প্রতিবাদ করেছেন দেশটির সংবাদ সদস্য কনরাড বার্কোভিচ। প্রতীক প্রদর্শন করে ইসরায়েলকে অভিযুক্ত করে তিনি এমন বক্তব্য দেন, যা তাৎক্ষণিকভাবে বিতর্ক ও ক্ষোভের জন্ম দেয়। তিনি দাবি করেন, গাজায় শিশু মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তুলনায় গাজায় শিশু মৃত্যুর হারঅনেক বেশি 

বক্তব্যের সময় তিনি ইসরায়েলি পতাকার স্টার পরিবর্তন করে সেখানে নাৎসিদের স্বস্তিকা প্রতীক বসিয়ে দেন। মূলত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান লিডার হিটলারের নাৎসি বাহিনীর প্রতীক এটি। ইসরায়েলের পতাকায় থাকা তারকাটি হলোস্টার অব ডেভিড’ (মাগেন ডেভিড) এটি ইহুদি ধর্মের অন্যতম প্রধান প্রতীক, যা ইহুদি জনগণের পুনর্জন্ম, জাতীয় ঐক্য এবং নতুন জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

সংসদে তিনি বলেন, ‘ইসরায়েল নতুন থার্ড এম্পায়ার‘—যা পার্লামেন্টে উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। স্পিকারসহ সংসদের একাধিক সদস্য এই ঘটনাকে কঠোরভাবে নিন্দা জানিয়ে বলেন, এটি সংসদের মর্যাদারস্পষ্ট লঙ্ঘন পোল্যান্ডের আইন অনুযায়ী নাৎসি প্রতীক প্রদর্শন এবং অন্য দেশের পতাকা অবমাননা উভয়ই অপরাধ।

স্পিকার চেজারজাস্টি জানান, তিনি বার্কোভিচের বিরুদ্ধে আর্থিক জরিমানার ব্যবস্থা নেবেন এবং সংসদের আচরণবিধি লঙ্ঘনের জন্য পদক্ষেপ নেবেন। এদিকে, ইসরায়েল দূতাবাস এই ঘটনাকেলজ্জাজনকবলে উল্লেখ করে পোলিশ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ঘটনার ভিডিও পরে বার্কোভিচের দল কনফেডারেশনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দলটি অতীতে এমন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত বলে জানা যায়।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ

আপডেট সময় ১২:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬