ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাব আল-মানদাব বন্ধ করলে পুরো মানবজাতি ও জ্বিন মিলেও খুলতে পারবে না: ইয়েমেনের বিদ্রোহীদের হুমকি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকলে বাব আলমানদাব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আলইজ্জি বলেছেন, যদি তারা প্রণালিটি বন্ধ করে দেন তাহলে পুরো মানবজাতি ও জ্বিন মিলেও এটি খুলতে পারবে না। জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বাব আলমানদাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। এটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে।

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সৌদি আরব লোহিত সাগর ব্যবহার করে নিজেদের জ্বালানি বহির্বিশ্বে সরবরাহ করেছে। হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী রোববার (১৯ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে লিখেছেন, “আমরা যদি বাব আলমানদাব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে পুরো মানবজাতি ও জ্বিনেরও এটি খোলার কোনো ক্ষমতা থাকবে না।

ফলে, ট্রাম্পের এবং তার সহযোগীদের জন্য ভালো হবে এখনই সেসব কাজ বন্ধ করে দেওয়া, যেগুলো শান্তিকে বাধাগ্রস্ত করে। এছাড়া আমাদের জাতি ও জনগণের অধিকারের জন্য প্রয়োজনীয় সম্মান তাকে দেখাতে হবে।বাব আলমানদাবের মধ্য দিয়ে লোহিত সাগরে যায় জাহাজগুলো। এরপর সেগুলো মিসরের সুয়েজ খাল পাড়ি দিয়ে অপরপ্রান্তে চলে যায়।

এই প্রণালিটি সবচেয়ে সরু পয়েন্টটি ২৯ কিলোমিটার চওড়া। বাব আলমানদাব দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোল অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি ভূমধ্যসাগরে যায়। এছাড়া রাশিয়া থেকে এশিয়ায় তেলও আসে এখান দিয়ে। সূত্র: আলজাজিরা

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

বাব আল-মানদাব বন্ধ করলে পুরো মানবজাতি ও জ্বিন মিলেও খুলতে পারবে না: ইয়েমেনের বিদ্রোহীদের হুমকি

আপডেট সময় ১১:৫১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬