ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এর ফলে একই পরিবার থেকে তিনজনকে জাতীয় সংসদে দেখা যাবে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করে বিএনপি।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন। প্রসঙ্গত, এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী। তিনি বর্তমানে সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অন্যদিকে, নিপুণ রায় চৌধুরীর শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ঘোষিত তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেনসেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও রেহানা আক্তার রানু। এছাড়াও আলোচিত মুখ হিসেবে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেবরিন ও শাকিলা ফারজানা, বিথীকা বিনতে হুসাইন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি

বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি

আপডেট সময় ০৪:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬