ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবস্থান অসন্তোষের কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইরানযুক্তরাষ্ট্রইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ইরান। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজবাংলার জয়যাত্রাইরানি নৌবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর অনুমতি না পাওয়ায় প্রণালি পার হতে পারছে না।

একই কারণে আরেকটি বিদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজও বাংলাদেশে আসতে পারেনি। বাংলাদেশ সরকার বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে এক বৈঠকে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রীর কাছে জাহাজটির নিরাপদে প্রণালি অতিক্রমের অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনও জানিয়েছে, অনুমতি পাওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে। জাহাজটি বর্তমানে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে অবস্থান করছে। এটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার পথে হরমুজ প্রণালি অতিক্রম করার কথা ছিল। তবে দুই দফা চেষ্টা করেও ইরানের অনুমতি না পাওয়ায় জাহাজটি এখন আটকে আছে।

ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে বাংলাদেশের কিছু অবস্থান ইরানের অসন্তোষের কারণ হতে পারে। তবে সাবেক কূটনীতিকরা বলছেন, পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষতা ও আন্তর্জাতিক আইনের প্রতি অবস্থানের ব্যাখ্যায় এই জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ আশা করছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুতই সমস্যার সমাধান হবে এবং জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার হতে পারবে। সূত্র: বিবিসি বাংলা

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

অবস্থান অসন্তোষের কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

আপডেট সময় ০৩:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬