ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি অবৈধ মজুদ ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে জ্বালানি পরিস্থিতিকে সরাসরিসংকটবলা ঠিক নয়; বরং সরকার নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি৬৮) অংশ নিয়ে তিনি বলেন, বিরোধী দলীয় নেতার প্রস্তাবের প্রেক্ষিতে বিষয়টি আলোচনায় এসেছে এবং সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে সংসদকেই জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর কেন্দ্র হিসেবে দেখতে চায়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান সংসদে বুধবার এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সংকট বলা না হলেও প্রস্তাবের কারণে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তবে বাস্তব চিত্র হলোদেশের কৃষি, শিল্প, শিক্ষা ও ব্যবসাবাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সীমিত পরিসরে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে, যাতে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং জনগণের দুর্ভোগ কম থাকে। কোথাও ১৫, কোথাও ২০ বা ২৫ টাকা পর্যন্ত মূল্য সমন্বয় করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে অনেক দেশে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, সেখানে বাংলাদেশ তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে মূল্য সমন্বয় করেছে। জ্বালানি সরবরাহে বিঘ্নের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোথাও কোথাও কালোবাজারি, অবৈধ মজুদ ও পাচারের ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চিহ্নিত ও দমন করা হচ্ছে। র‌্যাব, পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অনিয়ম উদ্ঘাটন করছে। তিনি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোরভাবে দমন করা হবে। কালোবাজারির পরিচয়ই কালোবাজারিএখানে দোষারোপের রাজনীতি নয়, আইনের প্রয়োগই প্রধান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সারাদেশে পেট্রোল পাম্প ও ডিপোতে নিয়মিত তদারকি ও মনিটরিং জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় কম দামের পণ্যের পাচারের প্রবণতা একটি বাস্তবতা হলেও সরকার তা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে এবং জ্বালানি তেলের বড় ধরনের পাচার প্রতিরোধ করা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যমান অবকাঠামো ও জনবল সীমাবদ্ধতার মধ্যেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিক, জনবান্ধব ও দক্ষ করে গড়ে তুলতে কাজ চলছে।

জনপ্রিয় সংবাদ

আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান

জ্বালানি অবৈধ মজুদ ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬