ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো আদুভাই, দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেনে নেবো না: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

এবার জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি বিরোধিতা করে জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কোনো আদুভাই, দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদের ওপর ছড়ি ঘুরাক, এটা আমরা মেনে নেবো না। মনে রাখবেন, জুলাই প্রতি বছরে আসে। আগামীর লড়াইয়ে জাতির প্রয়োজনে আমরা সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাবো।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাআয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আমির জামায়াত মন্তব্য করেন গণভোটের সত্তর শতাংশ রায় যেদিন বাস্তবায়িত হবে, সেদিন থেকেই এ দেশে চিরতরে ফ্যাসিবাদের কবর রচনা হবে। 

বিএনপি নেতাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, এই বিপ্লবের কারণেই আপনারা বিদেশ থেকে স্বদেশে ফেরত আসতে পেরেছেন, নাহলে তো এটা কল্পনাও করতে পারতেন না।  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, থানার ভেতরে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা ও সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর প্রমাণ করে দেশ কোন দিকে যাচ্ছে। 

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণকে যতোই বিভ্রান্ত করুক, গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দুর্বার গতিতে চলবে। গণরায় বাস্তবায়ন না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদী শাসনের দিকে অগ্রসর হবে। গণভোট বাস্তবায়ন না হলে সরকারকে নির্মম পরিণতি ভোগ করতে হবে। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশে একদলীয় শাসন আর কখনও ফিরে আসবে না। কোনো ফ্যাসিস্ট সরকারকে আমরা মেনে নেবো না, প্রয়োজনে জীবন দেবো।

জনপ্রিয় সংবাদ

১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার

কোনো আদুভাই, দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেনে নেবো না: জামায়াত আমির

আপডেট সময় ০২:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬