ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সব তাস যুক্তরাষ্ট্রের হাতেই, ইরান কথা বলতে চাইলে শুধু ‘ফোন’ করলেই হবে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানে যাচ্ছেন না।  ট্রাম্পকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, সব তাস এখন যুক্তরাষ্ট্রের হাতেই। ইরান চাইলে যেকোনো সময় যুক্তরাষ্ট্রে ফোন করতে পারে। কিন্তু শুধু বসে থেকে অযথা কথা বলার জন্য ১৮ ঘণ্টার ফ্লাইট নিতে হবে না। 

অথচ, গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার জন্য আগামীকাল সকালে পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুজন কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এমনকি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুক্রবার (২৫ এপ্রিল) ফক্স নিউজকে বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে ২য় দফায় বৈঠক অনুষ্ঠিত হবে।  তিনি পাকিস্তানকে পুরোটা সময়জুড়ে মধ্যস্থতাকারী পক্ষ হিসেবে অসাধারণ নেতৃত্বের জন্যইনক্রেডিবল ফ্রেন্ডসসম্বোধন করে ভূয়সী প্রশংসা করেন।

কিন্তু হঠাৎ করেই ট্রাম্পের এমন ঘোষণা রীতিমতো যুদ্ধের পরিস্থিতি ও তাৎপর্য বদলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সব তাস যুক্তরাষ্ট্রের হাতেই, ইরান কথা বলতে চাইলে শুধু ‘ফোন’ করলেই হবে: ট্রাম্প

আপডেট সময় ০৯:৪৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬