ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে: রাশিয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫৫৮ বার পড়া হয়েছে

এবার যুদ্ধের পরিস্থিতিতে ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে বলে জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া জানান, হরমুজ প্রণালিতে ইরানের নৌযান চলাচল সীমিত করা ও নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার রয়েছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তুলেছেন তিনি। 

তিনি বলেন, এমনভাবে ইরানের ওপর পুরো দায় চাপানোর চেষ্টা করা হয়েছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে। নেবেনজিয়া আরও বলেন, ‘যুদ্ধের সময় কোনও উপকূলীয় রাষ্ট্র যদি আক্রমণের শিকার হয়, তাহলে নিরাপত্তার স্বার্থে সে তার আঞ্চলিক জলসীমায় নৌ চলাচল সীমিত করতে পারে।

তিনি পশ্চিমা দেশগুলোর আচরণকে জলদস্যুতার সঙ্গে তুলনা করেন এবং কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় ইউরোপীয় দেশগুলোর সমর্থনের সমালোচনা করেন।

তার ভাষায়, জলদস্যুরা যেমন কালো পতাকা তুলে তাদের উপস্থিতি জানান দেয়, পশ্চিমা দেশগুলো তেমন না করে একতরফা নিষেধাজ্ঞার আড়ালে তাদের আইনবহির্ভূত কর্মকাণ্ড ঢাকার চেষ্টা করছে। সূত্র: আল জাজিরা  

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে: রাশিয়া

আপডেট সময় ০৫:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬