ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে নাটকীয় কাণ্ড ঘটালেন এক বিবাহিত নারী। দাম্পত্যজীবনে অসন্তুষ্ট ওই নারী মোবাইল টাওয়ারে উঠে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে। ভারতের উত্তর প্রদেশের হাতরাসে ঘটা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তাকে বুঝিয়ে নিরাপদে নামিয়ে আনে পুলিশ ও দমকলকর্মীরা। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের উত্তর প্রদেশের হাতরাস জেলায় প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে এক বিবাহিত নারী মোবাইল টাওয়ারে উঠে প্রায় তিন ঘণ্টা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেন। মঙ্গলবারের এই ঘটনায় দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনাটি ঘটে সাসনি থানা এলাকার লুটসান রোডে। প্রায় ৩০ বছর বয়সী ওই নারী টাওয়ারের চূড়ায় উঠে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, পূজা নামের ওই নারীর প্রায় দুই বছর আগে হাতরাস জংশনের বারমানে গ্রামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে টাওয়ারে উঠে পড়েন।

সাসনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপিন চৌধুরী এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর জন্য বারবার চেষ্টা করেন। তবে তিনি কয়েক ঘণ্টা সেখানেই অবস্থান করেন এবং নিচে নামতে অস্বীকৃতি জানান। পরে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে নিরাপদে নামানো সম্ভব হয় বলে জানান বিপিন চৌধুরী। তিনি আরও বলেন, নারীটি প্রায় তিন ঘণ্টা টাওয়ারের ওপর অবস্থান করেছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী তার দাম্পত্য জীবনে অসন্তুষ্ট ছিলেন এবং পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে থাকতে চেয়েছিলেন। এই ঘটনায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক লোক জড়ো হয়। তীব্র গরমের মধ্যেও নারীটি টাওয়ারের ওপর অবস্থান করায় উপস্থিত মানুষ বিস্মিত হয়ে পড়েন। পরে তাকে নিরাপদে উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান

প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী

আপডেট সময় ০১:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬