ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে আজ। এতে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ৩ কোটি ২১ লাখ ভোটার ভোট দিচ্ছেন। ভোটগ্রহণের সর্বশেষ পরিস্থিতি দেখতে ভবানিপুরের একটি বুথে গিয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী। সেখানে তাকেজয় বাংলাস্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মারধরের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু।

ওই সময় শুভেন্দু পাল্টাজয় শ্রীরামএবংহিন্দু হিন্দু ভাই ভাইস্লোগান দেন। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যদের সহায়তায় গাড়ি দিয়ে সেখান থেকে চলে যান তিনি। এছাড়া যারাজয় বাংলাস্লোগান দিয়েছেন তাদের বাংলাদেশি মুসলিম হিসেবেও অভিহিত করেছেন তিনি। শুভেন্দু বলেন, “তারা বাংলাদেশি মুসলিমতারা ভীত। মমতা (নির্বাচনে হেরে) নিশ্চিহ্ন হয়ে যাবেন।

পরবর্তীতে সাংবাদিকদের শুভেন্দু বলেন, আমি বুথে ভোট পর্যবেক্ষণে যাওয়ার পর তৃণমূলের সমর্থকরা আমাকে ঘিরে ঘরে ও মারার চেষ্টা করে। তিনি আরও বলেন, বুথে যারা ছিল তারা ভোটার নয়, বাইরের লোক। পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করলে পুলিশ সেখানে লাঠিচার্জ করে উপস্থিতদের ছত্রভঙ্গ করে দেয়।

গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম ধাপের নির্বাচন হয়। আজ হচ্ছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। তবে ভোট শেষে আজই ফলাফল জানা যাবে না। এজন্য অপেক্ষা করতে আরও কয়েকদিন। ভারতের নির্বাচন কমিশন আগামী ৪ মে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। তারা টানা তিনবার সেখানে সরকার গঠন করেছে। এবার বিজেপি সেই ধারা ভেঙে ক্ষমতায় যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএনআই

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা

আপডেট সময় ০৪:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬