ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনানেওয়ার পথে শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ২৯ এপ্রিল ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনানেওয়ার পথে দুই কনস্টেবল বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত আলাপআলোচনায় লিপ্ত হন। ধারণ করা ভিডিও ফুটেজে তাদের এই আচরণ স্পষ্ট দৃশ্যমান, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি করেছে বলে চিঠিতে বলা হয়।

উল্লেখ্য, আদালতে তোলার সময় সাবেক মন্ত্রী ইনুকেটেনশন না করতেবলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়

আপডেট সময় ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬