ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু

এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভবানীপুর আসনে নবম রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে। এ পর্যন্ত বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ২৪ হাজার ৪৮৬টি। আর তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় পেয়েছেন ৩৮ হাজার ৩২৮টি।  সপ্তম রাউন্ডের ভোটগণনার আগে শুভেন্দু বলেছিলেন, ‘অল্প ইভিএম গোনা হয়েছে। এটাকে বড় কিছু করে দেখানো ঠিক না। প্রাথমিকভাবে আমার যে পর্যবেক্ষণ, হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূলের। তবে তাও আগের মতো নয়। ২০২১ এবং ২০২৪এর মতো ভোট একত্রিত করতে পারেননি।

রাজ্য বিজেপির এই নেতা আরও বলেন, ‘মালদহে, মুর্শিদাবাদের বহু আসনে, উত্তর দিনাজপুরেও করণদিঘি বা অন্য জায়গায় প্রাথমিকভাবে মুসলিম বেল্টে কংগ্রেস কোনো কোনো ইভিএমে ভালো ভোট পেয়েছে।

ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম আসনেও লড়ছেন শুভেন্দু। সেখানকার ভোট গণনা নিয়ে তিনি বলেন, ‘প্রথম রাউন্ড আমি পেয়ে গিয়েছি। ৩ হাজার লিড পেয়েছি। সরকার বিজেপি গড়ছে, এটা ধরে নিয়ে চলুন। আমার আশা ছিল ১ হাজার ১০০ পাব। তিন গুণ বেশি পেয়েছি। ভবানীপুরে টক্কর হবে।

শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রথম রাউন্ডে ১৪টি বুথ মুসলিমপ্রবণ। আটটি হিন্দু বুথে আমার লিড আছে। ভবানীপুরে ৯১০ রাউন্ড থেকে দেখবেন, আমি অনেক এগিয়ে যাব। ১০ রাউন্ডের পর আমাকে হারানো মুশকিল হয়ে যাবে। প্রাথমিক আভাসে আমরা দেখে নিয়েছি স্থিতাবস্থা বিরোধিতা আছে এবং হিন্দুরা পদ্মের পক্ষে আছে। এটা আমাদের জন্য খুব ভালো ইঙ্গিত।

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু

আপডেট সময় ০৩:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬