ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দ্বিপাক্ষিক সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

এবার বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) শুরু হওয়া এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, খলিলুর রহমান ৫ মে থেকে ৭ মে পর্যন্ত বেইজিং সফর করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ওয়াং ই এই সফরের আমন্ত্রণ জানান।

বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে গত ২০ এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফর করেন।

এর আগে, সম্প্রতি সিপিসির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও চীন সফর করে।

জনপ্রিয় সংবাদ

ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর

প্রথম দ্বিপাক্ষিক সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৩৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬