ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে জিতেছেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন

এবার তামিলনাড়ুর বিরুগামবাক্কম আসনে জিতেছেন সাবারিনাথন। ৩০ বছর বয়সী সাবারিনাথন অভিনেতারাজনীতিবিদ বিজয় থালাপতির দীর্ঘদিনের গাড়িচালক ও ঘনিষ্ঠ সহযোগী রাজেন্দ্রনের ছেলে। সাবারিনাথনও তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ার পথে আছেন। প্রথম নির্বাচনে জয়ী হওয়া টিভিকে বিধায়কদের তালিকায় তার নামও যোগ হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টিভিকে ২৩৪ সদস্যের বিধানসভায় ১০০টির অনেক বেশি আসনে জয়ের পথে আছে। আর সেই আসনগুলোর একটি বিরুগামবাক্কম। এটি চেন্নাই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই জয় শুধু রাজনৈতিক নয়, বরং আবেগঘন একটি ঘটনা হিসেবেও দেখা হচ্ছে। দলের ভেতরে বিজয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্যক্তিগত যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ ঘটনা তারই প্রকাশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজেন্দ্রনের ছেলে সবরিনাথন বিজয়ের প্রথম ছবিনালাইয়া থিরপুথেকেই তার সঙ্গে আছেন। তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে পরাজিত করে ২৭ হাজার ৮৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।  প্রশংসাপত্র গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে সাবারিনাথন বলেন, ‘আমি এই জয়ে খুব খুশি এবং বিজয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, তিনি ডিএমকের অবসান ঘটিয়েছেন।’

তিনি আগে তেমন পরিচিত ছিলেন না, কিন্তু কয়েক সপ্তাহ আগে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি আলোচনায় চলে আসেন। ভিডিওতে দেখা যায়, তিনি মঞ্চে কান্নায় ভেঙে পড়ছেন। তখন অভিনেতারাজনীতিবিদ বিজয় এগিয়ে এসে তার চোখের জল মুছিয়ে আলিঙ্গন করেন। এই আবেগঘন মুহূর্তই সমর্থকদের মনে গভীর প্রভাব ফেলে। এরপর তিনি ধীরে ধীরে আলোচিত প্রার্থী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত জয়ী হন।

জনপ্রিয় সংবাদ

মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার

নির্বাচনে জিতেছেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন

আপডেট সময় ০১:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬