ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

এবার ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বিস্ফোরকের চালানটি কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বিস্ফোরকবাহী চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য তিনটি ভারতীয় ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়।

কর্তৃপক্ষ আরো জানায়, চালানটি বিষ্ফোরক দ্রব্য হওয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাস্টম্‌সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে তা রাখা হয়েছে। শুক্রবার (৮ মে) পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বন্দরের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। 

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ

আপডেট সময় ০১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬