ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

এবার ১৬ বছরের নিচে শিশুকিশোরদের জন্য ফেসবুক, টিকটকসহ যেকোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ এবং এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশ পাঠান।

নোটিশের অনুলিপি ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ না করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এতে উল্লেখ করা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। শিশুকিশোররা এসব মাধ্যমের মারাত্মক অপব্যবহারের শিকার হচ্ছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তি অনেক ক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে শিশুকিশোররা শৈশব হারাচ্ছে, খেলাধুলায় অমনোযোগী হয়ে পড়ছে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য, প্রোপাগান্ডা এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশুকিশোরদের মানসিক বিকাশ ও মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করা হয়। নোটিশে আরও বলা হয়েছে, অনলাইন গেমে আসক্তি, দলবদ্ধ অপরাধে জড়িয়ে পড়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারজনিত অপরাধপ্রবণতা বাড়ছে।

নোটিশে দাবি করা হয়েছে, দেশের অধিকাংশ অভিভাবকের ডিজিটাল মাধ্যম সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা সন্তানদের অনলাইন কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফলে শিশুকিশোরদের নিরাপত্তা ও মানসিক বিকাশ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

আপডেট সময় ০৪:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬