ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গঠন নিয়ে উত্তেজনা, দলের ১০৭ বিধায়ককে নিয়ে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

এবার ভারতের তামিলনাড়ুতে সরকার গড়ার সুযোগ দেওয়ার অনুমতি জানিয়ে জানিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের প্রতি আহ্বান জানিয়েছেন বিজয়। তবে তামিলাগা ভেট্টি কাজ়াগম (টিভিকে) প্রধান বিজয়কে কোনো আশ্বাস দেননি রাজ্যপাল। গুঞ্জন শুরু হয়েছে, বিজয়কে ঠেকাতে এমকে স্ট্যালিনের ডিএমকে এবং পলানীস্বামীর এডিএমকে একজোট হতে পারে। এই পরিস্থিতিতে বিজয় হুঁশিয়ারি দিয়েছেন, একক বৃহত্তম দল টিভিকে যদি সরকারের গঠনের সুযোগ না পায় তাহলে, তার দলের ১০৭ জন বিধায়ক পদত্যাগ করবেন।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনো দল বা জোটই তা পায়নি। অভিনেতা বিজয়ের টিভিকে ১০৮টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। যদিও বিজয় দুটি আসনে জয়ী হওয়ায় বিধায়ক সংখ্যা ১০৭। ডিএমকেকংগ্রেসবাম জোট ৭৪ এবং এডিএমকেবিজেপি জোট ৫৩টি জিতেছে। ডিএমকে এককভাবে ৫৯টি আসনে জিতলেও দলের প্রধান বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন পরাজিত।

তার সহযোগী কংগ্রেস জিতেছে পাঁচটিতে। অন্য দিকে, সাবেক মুখ্যমন্ত্রী পলানীস্বামীর দল এডিএমকে ৪৭ এবং তার সহযোগী বিজেপি একটিতে জিতেছে। তাদের আর এক সহযোগী পিএমকে পেয়েছে চারটি। কংগ্রেস ইতোমধ্যেই বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করেছেন। কিন্তু রাজ্যপাল বিশ্বনাথ জানিয়েছেন ১১৮ বিধায়কের সমর্থনপত্র না পেলে টিভিকে পার্টিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না তিনি। সূত্র: আনন্দবাজার

জনপ্রিয় সংবাদ

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের

সরকার গঠন নিয়ে উত্তেজনা, দলের ১০৭ বিধায়ককে নিয়ে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের

আপডেট সময় ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬