ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় একটি সপ্তাহিক ছুটি বাতিল করে ৭ দিনের ছুটির ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৯৪ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকুরেদের জন্য টানা ৭ দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে ঈদের এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে গিয়ে আগের একটি সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সকল সরকারি অফিস খোলা থাকবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ এই ছুটির প্রাক্কালে তা বাতিল করা হয়েছে। অর্থাৎ ২৩ মে থেকে অফিস শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে এবং এর পরদিন ২৫ মে থেকে শুরু হবে সাত দিনের ঈদের ছুটি।

ঈদের ছুটির পাশাপাশি মন্ত্রিসভার এই বৈঠকেজাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত গণশৌচাগারের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হলোপাবলিক টয়লেট রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা তৈরি করা। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের উপযোগী ও সহজলভ্য টয়লেট সুবিধা নিশ্চিত করার মাধ্যমে জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটানোই সরকারের মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ঈদুল আজহায় একটি সপ্তাহিক ছুটি বাতিল করে ৭ দিনের ছুটির ঘোষণা

আপডেট সময় ১১:১৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬