ব্যবসায়ীদের সুবিধা হলে বই ছাপা ও বিক্রিকে শিল্প হিসাবে স্বীকৃতি দিতে বাধা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সাথে, সামনের বছর বই ছাপানোর কাজ সময় মতো ও সুন্দর ভাবে করার আহ্বান শিক্ষামন্ত্রীর। এসময়, প্রকাশনা ব্যবসায়ীদের উন্নয়নের কাজ করার কথা জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সভায় এসব কথা বলেন বক্তরা।
আজ শুক্রবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমিতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সভা হয়েছে। সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন সেখানে। ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে পুস্তক প্রকাশ ও বিক্রিকে শিল্প হিসাবে স্বীকৃতি দিতে সরকার বা মন্ত্রণালয়ের কোন বাধা নেই।
একই অনুষ্ঠানে পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সামনের বছর থেকে বই বইয়ের সাথে সম্পৃক্ত মন্ত্রনালয়ের নেত্বৃত্বে বইমেলা আয়োজনের কথা জানান। একইসাথৈ উপজেলা পর্যায়ে বই মেলা আয়োজনের সকল ধরনের সহযোগিতার কথাও বলেন তিনি।













