ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন, বিএনপিপন্থি আইনজীবীদের পূর্ণ প্যানেল জয়ী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল অংশ না নেওয়ায় নির্বাচনে একক আধিপত্য প্রতিষ্ঠা করে সংগঠনটি। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি সম্পাদকীয় পদে তাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২১টি পদের মধ্যে সহসভাপতি ও ১১টি নির্বাহী সদস্য পদসহ মোট ১২টি পদে ভোটগ্রহণ হয়।

নির্বাচনের শুরু থেকেই আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী সংগঠনগুলো ভোট বর্জনের অবস্থানে ছিল। ভোটগ্রহণ চলাকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বিএনপিপন্থি আইনজীবীরা নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত থাকলেও আদালতপাড়ার বিভিন্ন স্থানে স্লোগান দেন আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবীরা। শাপলা ভবনের সামনে নির্বাচনবিরোধী গান গাইতেও দেখা যায় কয়েকজন আইনজীবীকে।

সকালের দিকেজয় বাংলাস্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক আইনজীবীর ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে ভোটগ্রহণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপার্সন অমিত দাশকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী পরিষদের অভিযোগ, মনোনয়নপত্র সংগ্রহের দিন তাদের প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়া হয়নি। পরে জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদও নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। নির্বাচন স্থগিত চেয়ে আদালতে গেলেও তারা কোনো প্রতিকার পায়নি।

নির্বাচনে সভাপতি পদে তারিক আহমদ, সিনিয়র সহসভাপতি পদে সেলিমা খানম, সহসভাপতি পদে নিলুফার ইয়াসমিন লাভলী এবং সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দীন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক পদে তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে বিলকিছ আরা মিতু, ক্রীড়া সম্পাদক পদে মো. সরোয়ার হোসাইন লাভলু এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মো. লোকমান শাহ জয়ী হয়েছেন।

নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেনআলী আকবর, দিদারুল আলম, দিলদার আহাম্মদ ভূঁইয়া, ইকবাল হোসেন, জসিম উদ্দিন, মোহাম্মদ হাসান, মোক্তার উদ্দিন, মমিনুল হক, সাদিয়া খান, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ ফয়সাল উদ্দিন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচনের তফসিল গত ১ মে ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ৪ মে ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার দিন। ওইদিন আওয়ামী লিগপন্থি আইনজীবীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। প্রধান নির্বাচন কমিশনার রৌশন আরা বেগম জানান, মোট ৪ হাজার ৫৬০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ১৭৪ জন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডনাল্ড ট্রাম্প’, ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবর

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন, বিএনপিপন্থি আইনজীবীদের পূর্ণ প্যানেল জয়ী

আপডেট সময় ১২:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬