ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের প্রাদুর্ভাবের জন্য দোষীদের বিচার পরে, আগে চিকিৎসা: স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে হামের প্রাদুর্ভাবের জন্য পূর্ববর্তী সরকারের গাফিলতিকে দায়ী হলেও এ মুহূর্তে দোষীদের বিচারের আওতায় আনার চেয়ে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করাকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৩ মে) সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) আয়োজিত স্বাস্থ্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকারের গাফিলতির কারণেই সারা দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে। কিন্তু এ ঘটনায় যারা দোষী, এখন তাদের বিচারের ব্যবস্থা করার চেয়ে এই মুহূর্তে হামে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা দেয়াই সরকারের কাছে বেশি জরুরি।হামের চিকিৎসা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে সংশ্লিষ্ট চিকিৎসকদের আসন্ন ঈদে ছুটি না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হচ্ছে।

টিকাদান কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যে সেই লক্ষ্য ছাড়িয়ে ১ কোটি ৮৪ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এ সময় ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভেন্টিলেশন, আইসিইউ ও এনআইসিইউ সংকটের বিষয়টি তুলে ধরা হয়। সংকট নিরসনে রেড ক্রিসেন্টের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর, অক্সিজেন মিটার, নেবুলাইজার ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, আইএফআরসি বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে সমন্বয় করে ২ হাজার ৪০০ রোগীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে। এতে হামে আক্রান্ত দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের জনসমাগমপূর্ণ স্থানে নেওয়া বা আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া থেকে আপাতত বিরত থাকতে হবে।

জনপ্রিয় সংবাদ

সড়কে দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল

হামের প্রাদুর্ভাবের জন্য দোষীদের বিচার পরে, আগে চিকিৎসা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬