ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধে ইরানই জিতেছে: সাবেক ইসরাইলি নিরাপত্তা প্রধান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের সাবেক নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড।তার মতে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল— দু’দেশই এখন কঠিন কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ইসরাইলের চ্যানেল ১২–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়।’

আইল্যান্ডের মতে, সংঘাতের পুরো সময়জুড়ে ইরানের নেতৃত্ব অটুট ছিল এবং তারা নিজেদের সক্ষমতা দেখাতে পেরেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে আলোচনায় তেহরান আরও শক্ত অবস্থানে যেতে পারবে।

তিনি আরও বলেন, ওয়াশিংটন এখন ‘স্পষ্ট চাপের মধ্যে’ রয়েছে। তার দাবি, বর্তমান কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য সংঘাত বন্ধ করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নয়। তিনি এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল—উভয়ের জন্যই কঠিন পরিস্থিতি হিসেবে বর্ণনা করেন। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

যুদ্ধে ইরানই জিতেছে: সাবেক ইসরাইলি নিরাপত্তা প্রধান

আপডেট সময় ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬