ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি ছাড়া হজের চেষ্টা, সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

এবার হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জন প্রবাসী ও এক সৌদি নাগরিককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির হজ নিরাপত্তা বাহিনী। প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি এলাকা ও উপত্যকা ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের কাছে হজ পালনের কোনো বৈধ অনুমতিপত্র (পারমিট) ছিল না বলে জানানো হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসীকে আটক করে। অভিযোগ অনুযায়ী, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ বিজ্ঞাপন প্রচার করে প্রতারণা চালিয়ে আসছিলেন। অভিযানে জাল কার্ড, ভুয়া নথিপত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

তৃতীয় অভিযানে অবৈধভাবে তিন আফগান নাগরিককে মক্কায় প্রবেশ করানোর চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়। আটক আফগান নাগরিকদের কাছেও হজের বৈধ অনুমতি ছিল না বলে জানায় কর্তৃপক্ষ।

সৌদি নিরাপত্তা বাহিনী হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়া যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। তথ্যসুত্র: সৌদি গেজেট 

জনপ্রিয় সংবাদ

সীমান্তে মাইন বিস্ফোরণ, ঝরল ৩ বাংলাদেশির প্রাণ

অনুমতি ছাড়া হজের চেষ্টা, সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

আপডেট সময় ০২:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬