ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) সকালে চামান ফটকের কাছে এ বিস্ফোরণ ঘটে। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় গণমাধ্যম ও পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

রেলওয়ে কর্মকর্তাদের বরাতে জানা যায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চামান ফটক এলাকায় পৌঁছালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আশপাশের বাড়িঘর ও কয়েকটি যানবাহনেও আগুন ধরে যায়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও পাকিস্তান রেলওয়ে ঘটনাটি নিশ্চিত করেছে। উদ্ধার কাজে সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও ত্রাণবাহী বিশেষ ট্রেন পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে স্থানীয় পুলিশের বরাতে এআরওয়াই নিউজ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, পাকিস্তানি সামরিক সদস্যদের লক্ষ্য করেই এফিদায়ীবা আত্মঘাতী হামলা চালানো হয়েছে। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন দুই ডজনের বেশি মানুষ। স্থানীয় হাসপাতালগুলোতে অন্তত ৩০ জনকে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে পড়ে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখনো পর্যন্ত পাকিস্তান সরকার হতাহতদের চূড়ান্ত সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: এপিএআরওয়াই নিউজ

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

আপডেট সময় ০২:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬