ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে: চসিক মেয়র

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৫৫২ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুল বুঝানো হয়েছে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সফরের অনুমতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী একটি নোট দেন। যা ইতিমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে প্রধানমন্ত্রী লিখেছেন, মশক নিধন শেখা বা দেখার জন্য আমেরিকার ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশের সন্ধ্যার পর যেকোন ডোবার পাশে দুই থেকে তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।

এদিকে মঙ্গলবার সকালে ভুল তথ্য আর ষড়যন্ত্রের বেড়াজালে মশক নিধনের বৈপ্লবিক সম্ভাবনা কি ভেস্তে যাবে? শিরোনামে ফেসবুক পোস্টে মেয়র লিখেন, ২০১৬ সালে ভ্যালেন্ট ভায়োসায়েন্সে নাম একটি প্রতিষ্ঠান জিকা ভাইরাস প্রতিরোধে সফলতা দেখায়। এমন এক জাদুকরী বিপ্লব ঘটতে যাচ্ছিল আমাদের চট্টগ্রামেও! গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত (দীর্ঘ ৮ মাস) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় এই বিশ্ববিখ্যাত কোম্পানির মশার লার্ভা নিধনের কেমিক্যাল ব্যবহার করা হয়। তবে প্রতি বছর বিদেশ থেকে কোটি কোটি টাকার কেমিক্যাল আমদানির নির্ভরতা কমাতে তিনি বাংলাদেশে ভ্যালেন্ট বায়োসায়েন্সেসর অংশীদারত্বের ভিত্তিতে একটি কারখানা স্থাপনের প্রস্তাব দেন।

এতে সাড়া দিয়ে বাংলাদেশে কারখানা করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মার্কিন প্রতিষ্ঠানটি চসিক মেয়রের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা রাজ্যে তাদের মূল কারখানা ও ল্যাব পরিদর্শনের আমন্ত্রণ জানায়। তবে এই সফরে সরকারের বা চসিকের একটি টাকাও খরচ হতো না। চসিক মেয়র আরো লিখেন, সব প্রস্তুতি যখন চূড়ান্ত, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সফরের বিষয়ে সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করে। ফলে দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এই যাত্রাটি এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে চসিক মেয়র স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন২ শাখার একটি চিঠি ফেসবুকে পোস্ট করেন। উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ভ্যালেন্ট বায়োসায়েন্সেস প্রতিষ্ঠানের আমন্ত্রণে সিটি করপোরেশনের মেয়র ও পাঁচ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র সফর এবং মেয়রের কানাডায় ব্যক্তিগত সফরের অনুমতি প্রদান ব্যতিরেখে সার সংক্ষেপটি ফেরত পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে: চসিক মেয়র

আপডেট সময় ০৩:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬