ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন এবং ধীরে ধীরে রাষ্ট্রীয় কার্যক্রমে আরও সক্রিয় হচ্ছেন।

মঙ্গলবার (২ জুন) মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে রুবিও এ কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন ইঙ্গিত থেকে মনে হচ্ছে, তিনি কোনো না কোনো পর্যায়ে ক্রমেই বেশি সম্পৃক্ত হচ্ছেন।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়া তার বাবা আলী খামেনির স্থলাভিষিক্ত হন। ওই হামলার মধ্য দিয়েই ইরানকে ঘিরে যুদ্ধের সূচনা হয়েছিল।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। হামলায় আহত হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনাকল্পনা তৈরি হলেও রুবিওর বক্তব্যে তিনি জীবিত এবং নেতৃত্বের দায়িত্বে সক্রিয় রয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। সূত্র: মিডল ইস্ট আই

জনপ্রিয় সংবাদ

জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতের আম

খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬