ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহিষটা জানে না তার দোষ কী দোষ? প্লিজ, তাকে খামারির কাছে পৌঁছে দিন: আসিফ আকবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে থাকাবিখ্যাত মহিষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। প্রাণীটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে তিনি সরকারের কাছে বিশেষ অনুরোধও করেছেন। শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন, ‘এই বাফেলোটার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দুঃসহ ঘটনাই তো ঘটছে! আরও অসহ্য অনেক কিছুই হবে! এ মহিষটা তো জানে না তার দোষ কী!’

তিনি বলেন, ‘প্রাণীটি আদরযত্নে বেড়ে উঠেছে এবং তার ভবিষ্যৎ কী হবে, সেটিও অনিশ্চিত। নানা জটিলতার মধ্যেও যেহেতু মহিষটি এখনও বেঁচে আছে, তাই সেটিকে খামারির কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এই সংগীতশিল্পী।

পোস্টে তিনি আরও লেখেন, ‘অনেক মারপ্যাঁচের মধ্যেও তার জীবনটা যেহেতু এখনো আছে, প্লিজ তাকে খামারির কাছে পৌঁছে দিন। সরকারের কাছে বিনীত অনুরোধ রইলো, প্লিজ এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও বেঁচে থাকুক।পোস্টের শেষে তিনি নিজের পরিচিত ভঙ্গিতে লেখেন, ‘ভালবাসা অবিরাম…’

আসিফের এ পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই প্রাণীটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ কেউ মহিষটিকে খামারির কাছে ফিরিয়ে দেওয়ার দাবির সঙ্গে একাত্মতাও প্রকাশ করেন। প্রসঙ্গত, কোরবানির ঈদকে ঘিরে সম্প্রতি আলোচনায় আসেডোনাল্ড ট্রাম্পনামের একটি বিশালাকৃতির মহিষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে জনমনে নানা আলোচনা তৈরি হয়।

জনপ্রিয় সংবাদ

জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতের আম

মহিষটা জানে না তার দোষ কী দোষ? প্লিজ, তাকে খামারির কাছে পৌঁছে দিন: আসিফ আকবর

আপডেট সময় ১২:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬