ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই: ট্রাম্প 

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কোনো উপায় নেই।  ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরও এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।  সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সব সিদ্ধান্ত আমি নিইতিনি (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেন না।

তিনি আরও জানান, ইরানের হামলা হলেও তেহরানের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা তার বদলায়নি। যুদ্ধবিরতি সত্ত্বেও রবিবার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রবিবার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিলো, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।  ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

যারা সার্কভুক্ত দেশগুলোর ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সন্দেহজনক: তথ্যমন্ত্রী

নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই: ট্রাম্প 

আপডেট সময় ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬