ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি আরাঘচির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ধ্বংসের প্রতিশোধ নিতে ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন নৌবহরে পাল্টা হামলা চালিয়েছে ইরান। মার্কিন বাহিনীকে অবিলম্বে মধ্যপ্রাচ্য ছাড়তে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর জেরে উচ্চ সতর্কতায় আছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো। 

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুন) রাত ১২টার পর ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, সিরিক দ্বীপে প্রতিশোধের হামলা শুরু করে মার্কিন বাহিনী। হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে বসে অভিযান পর্যবেক্ষণ করেন। 

মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডসেন্টকম এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে ইরানের সামরিক অবস্থান ও রাডার স্থাপনায় হামলা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কেশম দ্বীপে অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে। সিরিকের উপকূলীয় এলাকা এবং হরমোজগান প্রদেশের জাস্ক ও কুহই শহরে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। বোমানির অন্তত দুইটি জলাধারে হামলা হয়েছে। এর রেশ থাকতে বাহরাইনে মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরে ড্রোন হামলা আর একটি এমকিউনাইন ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীআইআরজিসি। বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে হুশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। 

হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার ধ্বংসের প্রতিশোধ নেওয়া হবে; সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ইঙ্গিতের পরপর ইরানে হামলা হলো। প্রায় চারমাস ইরানের বিরুদ্ধে পাল্টাপাল্টি সহিংসতায় গত সোমবার প্রথমবার মার্কিন বাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হয়।

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯

বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি আরাঘচির

আপডেট সময় ০৯:৫৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬