ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে সংঘাতের মাত্রা আরও বেড়েছে। আর এর মধ্যেই ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ৯ ড্রোন ভূপাতিত করেছে। এর আগে হরমুজ প্রণালির কাছে অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জবাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ও রাডার স্থাপনায় দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। দেশটি বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। পাশাপাশি একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এসব তথ্য থেকে বোঝা যাচ্ছে, হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে রাতভর হামলা, পাল্টা হামলা এবং প্রতিশোধমূলক অভিযানের পরিধি আরও বিস্তৃত হয়েছে। অন্যদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১০ জুন) ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে তারা দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ৯ ড্রোন ভূপাতিত করেছে। একইসঙ্গে তারা বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কেশম এলাকায় রাতভর মার্কিন হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে।

তাদের দাবি অনুযায়ী, মার্কিন হামলায় সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের বামানি এলাকায় দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটায় তাদের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। বিবৃতিতে বলা হয়েছে, ‘সংঘর্ষ এখনও চলমান রয়েছে একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে হামলা অব্যাহত থাকলে আরওকঠোর জবাবদেয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে হামলা সম্পন্ন হওয়ার ঘোষণা দেয়। তাদের ভাষায়, ইরানে চালানো সর্বশেষ এই হামলা ছিলআত্মরক্ষামূলক  সেন্টকম জানায়, মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাবে হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোতে মার্কিন যুদ্ধবিমান এই হামলা চালায়।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

আপডেট সময় ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬