ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের উল্লাস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৫১ বার পড়া হয়েছে

এবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েটরা। বুধবার (১০ জুন) রাতে এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট ২০২৬এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। সেখানে তাকে ঘিরে উল্লাস করেন শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্র্যাজুয়েটরা উচ্ছ্বাসের অংশ হিসেবে শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুঁড়ে আনন্দ প্রকাশ করছেন। এসময় তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ভিডিওটি অনেকে শেয়ারও করছেন। ভিডিওটিতে আতিক ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।

সোহাগ নামে একজন লিখেছেন, ‘জীবনের আনন্দের মুহূর্তের একটি, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা প্রশ্রয় দিচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের উল্লাস

আপডেট সময় ০২:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬