ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে আকস্মিক বন্যায় প্রাণ গেল ১১ জনের

এবার পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় (পিডিএমএ) শুক্রবার (২৭ জুন) এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ আরও জানায়, সোয়াত এবং খাইবার পাখতুনখোয়ার অন্যান্য অংশে হতাহতের এই ঘটনা ঘটেছে।

পিডিএমএর জারি করা একটি প্রাথমিক প্রতিবেদন অনুসারে, খোয়াজাখেলার কাছে সোয়াত নদীতে বন্যার ফলে বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সোয়াত, যেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু রয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।

পিডিএমএ জানিয়েছে, তারা জরুরি অপারেশন সেন্টার চালু করেছে। চলমান জরুরি অবস্থা পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন, উদ্ধার পরিষেবা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিভাগের সাথে তারা সমন্বয় করে কাজ করছে। এদিকে প্রদেশের নওশেরা এবং চরসাদ্দায় জেলাতেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

পাকিস্তানে আকস্মিক বন্যায় প্রাণ গেল ১১ জনের

আপডেট সময় ০১:০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫