ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন ট্র্যাজেডি: প্রাণহানি বেড়ে ২৯, চীনা বিশেষজ্ঞ দল বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দিচ্ছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯-এ। এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা সহায়তায় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় বার্ন ইনস্টিটিউটে উপস্থিত হন চীন থেকে আসা পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিচ্ছেন এবং সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে একটি সমন্বিত চিকিৎসা পরিকল্পনা তৈরি করছেন।

বৃহস্পতিবার রাতেই ঢাকায় পৌঁছায় এই চীনা দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স শাখার প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি। চিকিৎসক দলটি এসেছে চীনের হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে।

চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বার্ন ইনস্টিটিউট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমান বাহিনীর সদস্যরা হাসপাতালে কড়া নজরদারি চালাচ্ছেন।

বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে রক্ত বা স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয় সরকার বহন করছে।

চলছে গণনা, ভোটের ফল কখন পাওয়া যাবে? জানাল ইসি

মাইলস্টোন ট্র্যাজেডি: প্রাণহানি বেড়ে ২৯, চীনা বিশেষজ্ঞ দল বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দিচ্ছে

আপডেট সময় ১১:৫২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫