ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির গোয়েন্দা শাখার নতুন প্রধান শফিকুল ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পেয়েছে নতুন প্রধান। অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামকে এ দায়িত্বে নিয়োগ দিয়েছে ডিএমপি।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

শফিকুল ইসলাম পুলিশের ১৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় সাড়ে চার মাস ধরে শূন্য থাকা ডিবিপ্রধানের পদে তাঁকে নিয়োগ দেওয়া হলো। উল্লেখ্য, গত ১২ এপ্রিল তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছিল। এরপর থেকে যুগ্ম কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা ডিবির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি পুলিশ ক্যাডারে যোগ দিয়ে পেশাগত জীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবেও দায়িত্বে ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ডিএমপির গোয়েন্দা শাখার নতুন প্রধান শফিকুল ইসলাম

আপডেট সময় ০৭:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫