ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে সাংবাদিকদের কার্ডে একগাদা ভুল, সমালোচনার মুখে ঢাবি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্দিষ্ট সাংবাদিকদেরকে জন্য অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তবে এই কার্ডে সাংবাদিকদের নাম, পদবি, প্রতিষ্ঠানের নামেও দেখা গেছে একগাদা ভুল। যা নিয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। এই কার্ডগুলোতে স্বাক্ষর আছে ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চিফ রিটার্নিং অফিসারের। সেখানে বেশ কিছু ভুল পরিলক্ষিত হয়। ডেইলি সান-এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন-এর নাম লেখা হয়েছে শেখ নাসির উদ্দির। তার পদবিতেও আছে ভুল। Staff Correspondent এর প্রথম অংশে লেখা হয়েছে Stff, অর্থাৎ বানানে a নেই। এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামান-এর পদবিতে লেখা ছিল ‘স্যার রিপোর্টার’। বাসসের Apprentice Reporter মো. আজম ইসলামের কর্মপ্রতিষ্ঠান Bangladesh Sangbad Sangstha হয়ে গেছে Sanghtha। সময়ের আলো পত্রিকার রিপোর্টার জাহেদুল ইসলামের নাম লেখা হয়েছে জাহেদুই ইসলাম। অপরদিকে চ্যানেল আইয়ের মাল্টিমিডিয়া জার্নালিস্ট মো. হারুন অর রশিদ-এর নাম লেখা হয়েছে মো: হারুর-অর-রশিদ।বিষয়টা নিয়ে সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার অন্তু মুজাহিদ ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় চিফ রিটার্নিং অফিসার, আমার ছবিটিতে এভাবে অস্ত্রোপচার না চালালেও পারতেন। একান্ত প্রয়োজন হলে সমানভাবে কাটাছেঁড়া করা যেত না? নোটিশে বলতেন, আমরা স্ট্যাম্প সাইজের ছবি সরবরাহ করতাম। অনেকের নামের বানান ভুল, ভুলভাল পদবি এমনকি হাতের লেখারও বেহাল দশা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কি দক্ষ লোকবলের এতটাই সংকট পড়েছে? যে সাংবাদিকদের প্রেসকার্ডও সঠিকভাবে সরবরাহ করা গেল না!’ চ্যানেল টোয়েন্টিফোর অনলাইনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বোরহান উদ্দিন বলেন, ‘আমার নামের বানান লিখেছে বুরহান উদ্দিন। এটা ছোট ভুল। কিন্তু আমার পোর্টালের নাম লিখেছে “২৪ টিভি”। ডাকসু নির্বাচনের মতো এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এমন ভুল কর্তৃপক্ষের জন্য লজ্জাজনক।’ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। কেন এমন হয়েছে, তারও একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, ‘প্রায় ১২শ-১৩শ আইডি কার্ডের আবেদন জমা পড়েছিল। এত সংখ্যক আবেদন নিজেরা যাচাই করা সম্ভব হয়নি বলে বিষয়টি পিআরও সেকশনে দেওয়া হয়। সেখানে সাধারণ কর্মচারীরা বানানগুলো ভুল করেছে। তবে অফিসে যোগাযোগ করলে এসব ভুল সংশোধন করা যাবে। ভবিষ্যতে যেন আর এ ধরনের ভুল না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

ডাকসু নির্বাচনে সাংবাদিকদের কার্ডে একগাদা ভুল, সমালোচনার মুখে ঢাবি

আপডেট সময় ০৯:৩৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫