ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: দুদু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

আগামীর নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়াসহ গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের এক বিএনপির পথসভায় এ কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নানা ভাবে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর গত ১৬ বছর ধরে যে নির্যাতন করেছে, সেভাবেই তারা এখনও ষড়যন্ত্র করছে। এই দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল বিএনপিকে জয়লাভ করাতে হবে, ধানের শীষকে জয়লাভ করাতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর কোনো বিকল্প নেই। এরপর জেলার আলমডাঙ্গা উপজেলার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন শামসুজ্জামান দুদু। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: দুদু

আপডেট সময় ১২:১৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫